Sunan Ibn Majah · 1561 · Bengali · Sunnah.com
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘উসমান ইবনু মাযঊন (রাঃ)-এর কবর একটি পাথর দিয়ে চিহ্নিত করে রাখেন।
Hasan — Sunnah.com
Read something that stays with you.
The fourth Sunan — purification, prayer, fasting and daily life.
Readings 1561–1590 of 4,345
Page 53
Sunan Ibn Majah · 1561 · Bengali · Sunnah.com
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘উসমান ইবনু মাযঊন (রাঃ)-এর কবর একটি পাথর দিয়ে চিহ্নিত করে রাখেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1562 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1563 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কিছু লিখতে নিষেধ করেছেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1564 · Bengali · Sunnah.com
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1565 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাযার সালাত পড়লেন, অতঃপর মৃতের কবরের নিকট এসে তার মাথার দিকে তিনবার মাটি ছড়িয়ে দিলেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1566 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবরের উপর তোমাদের কারো বসার চাইতে জ্বলন্ত অঙ্গারের উপর বসা তার জন্য উত্তম।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1567 · Bengali · Sunnah.com
। উকবা ইবনু আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিমের কবরের উপর দিয়ে আমার হেঁটে যাওয়া অপেক্ষা জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে অথবা তরবারির উপর দিয়ে আমার হেঁটে যাওয়া…
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 1568 · Bengali · Sunnah.com
। বাশীর ইবনুল খাসাসিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পায়চারি করছিলাম। তিনি বলেনঃ হে ইবনুল খাসাসিয়া! তুমি আল্লাহর নিকট এর চাইতে বড় নিয়ামত আর কী আশা…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1569 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবর যিয়ারত করো। কেননা তা তোমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দেয়।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1570 · Bengali · Sunnah.com
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের অনুমতি দিয়েছেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1571 · Bengali · Sunnah.com
। ইবনু মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করো। কেননা তা দুনিয়া বিমুখ বানায় এবং আখেরাত স্মরণ করিয়ে দেয়।
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 1572 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মায়ের কবর যিয়ারত করেন। তিনি কান্নাকাটি করেন এবং তাঁর সাথের লোকেদেরও কাঁদান। অতঃপর তিনি বলেন, আমি আমার রবের নিকট তার জন্য…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1573 · Bengali · Sunnah.com
। ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হয়ে বললো হে আল্লাহর রাসূল! আমার পিতা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখতেন এবং তিনি এই এই কাজ করতেন।…
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 1574 · Bengali · Sunnah.com
। হাসসান ইবনু সাবিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর যিয়ারতকারিণীদের অভিসম্পাত করেছেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1575 · Bengali · Sunnah.com
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর যিয়ারতকারিণীদের অভিসম্পাত করেছেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1576 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন ঘন কবর যিয়ারতকারিণীদের বদদোয়া করেছেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1577 · Bengali · Sunnah.com
। উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে জানাযায় অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু কঠোরভাবে নিষেধ করা হয়নি।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1578 · Bengali · Sunnah.com
। ‘আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে মহিলাদের বসা দেখতে পান। তিনি জিজ্ঞেস করেনঃ তোমরা কেন বসে আছো? তারা বললেন, আমরা লাশের অপেক্ষা করছি। তিনি বলেনঃ তোমরা কি…
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 1579 · Bengali · Sunnah.com
। উম্মু সালামাহ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বরাতে বলেন, ‘‘তারা উত্তম কাজে তোমাদের অমান্য করবে না’’ (সূরা মুমতাহিনাঃ ১২), এর অর্থ ‘বিলাপ করবে না’।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1580 · Bengali · Sunnah.com
। মু‘য়াবিয়ার মুক্ত দাস জারীর (রহ.) বলেন, মুআবিযা (রাঃ) হিমস নামক স্থানে ভাষণ দানকালে তার ভাষণে উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1581 · Bengali · Sunnah.com
। আবূ মালিক আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিলাপকারিণী তওবা না করে মারা গেলে, আল্লাহ্ তা‘আলা তাকে আলকাতরা যুক্ত কাপড় এবং লেলিহান শিখার বর্ম পরাবেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1582 · Bengali · Sunnah.com
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা জাহিলী প্রথা। অতএব যে বিলাপকারিণী মৃত্যুর পূর্বে তওবা করেনি, কিয়ামতের দিন তাকে আলকাতরা যুক্ত জামা…
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1583 · Bengali · Sunnah.com
। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন লাশের সাথে বিলাপকারিণী থাকলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করতে নিষেধ করেছেন।
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 1584 · Bengali · Sunnah.com
। ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি (মৃত্যু শোকে) বুকের কাপড় ছিঁড়ে, মুখমন্ডলে আঘাত করে এবং জাহিলী যুগের ন্যায় চীৎকার করে কান্নাকটি করে, সে আমাদের দলভুক্ত নয়।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1585 · Bengali · Sunnah.com
। আবূ উমামাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ক্ষতবিক্ষতকারিণী, বক্ষদেশের জামা ছিন্নকারিণী, ধ্বংস ও মৃত্যু কামনাকারিণী ও শোকগাথার আয়োজনকারিণীকে অভিসম্পাত করেছেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 1586 · Bengali · Sunnah.com
। আব্দুর রহমান ইবনু ইয়াযীদ ও আবূ বুরদা (রাঃ) থেকে বর্ণিত। তারা বলেন, আবূ মূসা (রাঃ) যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন তার স্ত্রী উম্মু ‘আবদুল্লাহ্ গলা ফাটিয়ে চীৎকার করতে করতে আসে। তিনি চেতনা ফিরে…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1587 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাযায় উপস্থিত ছিলেন। ‘উমার (রাঃ) এক মহিলাকে (কাঁদতে) দেখে ধমকালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে ‘উমার! তাকে ছেড়ে দাও। কেননা অশ্রু বর্ষণকারী,…
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 1588 · Bengali · Sunnah.com
উসামাহ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এক কন্যার শিশু পুত্রের মৃত্যু আসন্ন হলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তার নিকট আসার জন্য লোক মারফত বলে পাঠান।…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 1589 · Bengali · Sunnah.com
। আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-র শিশু পুত্র ইবরাহীম ইনতিকাল করলে তিনি নীরবে কাঁদেন। তাঁকে সান্ত্বনা দানকারী আবূ বাকর অথবা ‘উমার (রাঃ) বলেন, আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব ও…
Hasan — Sunnah.com