। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন নারী যেন অপর নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। একইভাবে কোন পুরুষ যেন অপর পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়।
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 662 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লজ্জাস্থানের দিকে তাকাইনি বা দেখিনি।
Sunan Ibn Majah · 662 · Sunnah.com
Sunan Ibn Majah · 663 · Bengali · Sunnah.com
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাকির গোসল করলেন, তারপর দেখতে পেলেন যে, তাঁর শরীরের সামান্য অংশে পানি পৌঁছায়নি। তিনি এক আজলা পানি আনিয়ে তা সেই স্থানে প্রবাহিত করলেন। ইসহাক…
Read full narration →
Sunan Ibn Majah · 664 · Bengali · Sunnah.com
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললো, আমি নাপাকির গোসল করে ফজরের সালাত পড়লাম। তারপর সকাল হলে আমি দেখতে পেলাম যে, নখ পরিমাণ স্থানে…
Read full narration →
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 665 · Bengali · Sunnah.com
। আনাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যাক্তি উযু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট আসলো, সে নখ পরিমাণ স্থান ছেড়ে দিয়েছিল, যেখানে পানি পৌঁছেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি ফিরে গিয়ে…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 666 · Bengali · Sunnah.com
। উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যাক্তিকে উযূ (ওজু/অজু/অযু) করার সময় তার পায়ের নখ পরিমাণ স্থান অধৌত বা শুকনা ছেড়ে দিতে দেখলেন। তিনি তাকে পুনর্বার উযূ…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 667 · Bengali · Sunnah.com
। বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে তাঁকে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করে। তিনি বলেনঃ তুমি আমাদের সাথে এই দু দিন সালাত পড়ো। সূর্য ঢলে…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 668 · Bengali · Sunnah.com
। ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি উমার ইবনু আবদুল আযীয (রহঃ)-এর গদীতে বসা ছিলেন, যখন তিনি মদিনার গভর্নর ছিলেন। উরওয়া ইবনুুয যুবায়র (রহঃ)-ও তার সাথে ছিলেন। উমার ইবনু আবদুল আযীয (রহঃ) আসরের সালাত…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 669 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মুমিন মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ফজরের সালাত পড়তাম। অতঃপর তারা তাদের ঘরে ফিরে যেতেন এবং আবছা অন্ধকার থাকার দরুন তাদেরকে কেউ চিনতে পারতো…
। মুগীছ ইবনু সুমাই (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ ইবনুুয যুবায়র (রাঃ) এর সাথে আবছা অন্ধকারে ফজরের সালাত পড়লাম। তিনি সালাম ফিরানোর পর আমি ইবনু উমার (রাঃ) এর সামনে উপস্থিত হয়ে বললাম, এটা কোন্ ধরনের…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 672 · Bengali · Sunnah.com
। রাফি ইবনু খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা পূর্বাকাশ পরিষ্কার হলে ফজরের সালাত পড়বে। কেননা তাতে রয়েছে অধিক পুরস্কার অথবা বলেছেন তাতে তোমাদের জন্য রয়েছে অনেক বেশি সওয়াব।
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 673 · Bengali · Sunnah.com
। জাবির ইবনু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পশ্চিমাকাশে) সূর্য ঢলে পড়ার পর যোহরের সালাত আদায় করতেন।
Sunan Ibn Majah · 673 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 674 · Bengali · Sunnah.com
। আবূ বারযা আল-আসলামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্য (পশ্চিমাকাশে) ঢলে পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করতেন।
Sunan Ibn Majah · 674 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 675 · Bengali · Sunnah.com
। খাব্বাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট প্রচন্ড গরমের অভিযোগ করলাম। কিন্তু তিনি আমাদের অভিযোগ গ্রহণ করেননি। ৩/৩৬৫ (১) আবূল হাসান আল-কাত্তান, আবূ হাতিম, আল-আনসারী, আওন (রহঃ)…
Read full narration →
Sunan Ibn Majah · 676 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রচন্ড গরমের অভিযোগ করলাম, কিন্তু তিনি আমাদের অভিযোগ গ্রহণ করেননি।
Sunan Ibn Majah · 676 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 677 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন প্রচন্ড গরম অনুভূত হবে, তখন তোমরা যোহরের সালাত ঠান্ডা করে পড়বে। কেননা গরমের তীব্রতা জাহান্নামের তাপ (উত্তাপ) বিশেষ।
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 678 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ গরমের তীব্রতা বেড়ে গেলে তোমরা যোহরের সালাত ঠান্ডা করে (গরম কমলে) পড়ো। কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ বিশেষ।
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 679 · Bengali · Sunnah.com
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যোহরের সালাত ঠান্ডা করে পড়ো। কেননা গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস থেকে।
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 680 · Bengali · Sunnah.com
। মুগীরাহ ইবনু শুবাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোহরের সালাত দুপুরের (প্রথমভাগে) পড়তাম। তিনি আমাদের বলেনঃ তোমরা ঠান্ডা করে সালাত পড়ো। কেননা গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাস…
Read full narration →
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 681 · Bengali · Sunnah.com
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যোহরের সালাত ঠান্ডা করে (বিলম্বে) পড়ো।
Sunan Ibn Majah · 681 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 682 · Bengali · Sunnah.com
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্য উপরে পূর্ণ উজ্জ্বল থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করতো। সালাত শেষে কোন ব্যাক্তি মদিনার উপকন্ঠে পৌঁছে যেত এবং তখনও সূর্য…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 683 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার ঘরে সূর্যের আলো বিচ্ছুরিত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত পড়েন, তারপরও ছায়া বিস্তৃত হতো না।
Sunan Ibn Majah · 683 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 684 · Bengali · Sunnah.com
। আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিন বলেনঃ আল্লাহ তাদের ঘরসমূহ ও কবরসমূহ আগুন দিয়ে ভরে দিন। যেমন তারা আমাদের মধ্যবর্তী সালাত থেকে বিরত রেখেছে।
Read full narration →
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 685 · Bengali · Sunnah.com
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার আসরের সালাত ছুটে গেল তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ যেন ধ্বংস হয়ে গেল।
Sunan Ibn Majah · 685 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 686 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আসরের সালাত থেকে বিরত রাখলো, এমনকি সূর্য ডুবে গেল। তখন তিনি বলেনঃ যারা আমাদেরকে মধ্যবর্তী সালাত থেকে বিরত রাখলো, আল্লাহ তাদের…
Read full narration →
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 687 · Bengali · Sunnah.com
। রাফি ইবনু খাদীজ (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যমানায় মাগরিবের সালাত পড়তাম, অতঃপর আমাদের কেউ ফিরে গিয়ে তার নিক্ষিপ্ত তীরের পতিত স্থান দেখতে পেত।
Sunan Ibn Majah · 687 · Sunnah.com
Sunan Ibn Majah · 688 · Bengali · Sunnah.com
। সালামাহ ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে সূর্যাস্তের পরপর মাগরিবের সালাত পড়েন।
Sunan Ibn Majah · 688 · Sunnah.com
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 689 · Bengali · Sunnah.com
। আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মাত যাবত বিলম্ব না করে এবং তারকারাজি চমকানোর পূর্বে মাগরিবের সালাত পড়বে, তাবত তারা ফিতরাতের উপর স্থির থাকবে।…
Read full narration →
Sunan Ibn Majah · 690 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টকর হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে তাদেরকে বিলম্বে এশার সালাত পড়ার নির্দেশ দিতাম।