Sunan Ibn Majah · 451 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।
Sahih — Sunnah.com
Read something that stays with you.
The fourth Sunan — purification, prayer, fasting and daily life.
Readings 451–480 of 4,345
Page 16
Sunan Ibn Majah · 451 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 452 · Bengali · Sunnah.com
। আবূ সালামাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশাহ (রাঃ) আবদুর রহমান (রাঃ) কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখে বলেন, পূর্ণাঙ্গরূপে উযূ করুন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের…
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 453 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 454 · Bengali · Sunnah.com
। জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পায়ের গোড়ালিসমূহের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 455 · Bengali · Sunnah.com
। খালিদ ইবনুল ওয়ালীদ, ইয়াযীদ ইবনু আবূ সুফ্ইয়ান, শুরাহবীল ইবনু হাসানাহ ও আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত। তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ তোমরা পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করো। পায়ের গোড়ালিসমূহের…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 456 · Bengali · Sunnah.com
। আবূ হাইয়্যা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ) কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেছি। তিনি তার উভয় পায়ের পাতা গোছা পর্যন্ত ধৌত করেন; অতঃপর বলেন, আমি তোমাদেরকে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 457 · Bengali · Sunnah.com
। মিক্বদাম ইবনু মাদীকারিব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর দুপা তিনবার করে ধৌত করেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 458 · Bengali · Sunnah.com
আর-রুবাই (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনু আব্বাস (রাঃ) আমার নিকটে এলেন এবং আমাকে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেন অর্থাৎ যে হাদীস আমি বর্ণনা করি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন এবং…
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 459 · Bengali · Sunnah.com
। ঊসমান ইবনু আফফান (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি আল্লাহ্র নির্দেশমত পূর্ণরূপে উযূ (ওজু/অজু/অযু) করবে, তার ফরজ সালাতসমূহ এগুলোর মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হবে।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 460 · Bengali · Sunnah.com
। রিফাআহ ইবনু রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসা ছিলেন। তখন তিনি বলেনঃ আল্লাহ্র নির্দেশ মত পূর্ণাঙ্গরূপে উযূ (ওজু/অজু/অযু) না করলে কারো সালাত পরিপূর্ণ হবে না। সে তার…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 461 · Bengali · Sunnah.com
। আল-হাকাম ইবনু সুফ্ইয়ান আস-সাকাফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উযূ (ওজু/অজু/অযু) করতে দেখেন। তিনি উযূ শেষে এক আজলা পানি নিয়ে তা তাঁর লজ্জাস্থানে ছিটিয়ে দেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 462 · Bengali · Sunnah.com
। যায়দ ইবনু হারিসাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আলাইহিস সালাম) আমাকে উযূ (ওজু/অজু/অযু) করার পদ্ধতি শিখিয়েছেন। তিনি আমাকে আমার কাপড়ের নিচে পানি ছিটানোর নির্দেশ দিয়েছেন, উযূ করার…
Sunan Ibn Majah · 463 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি উযূ (ওজু/অজু/অযু) করার পর (তোমার লজ্জাস্থানে) পানি ছিটিয়ে দিও।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 464 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পর তাঁর লজ্জাস্থানে পানি ছিটিয়ে দেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 465 · Bengali · Sunnah.com
। উম্মু হানী বিনতু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে দাঁড়ালেন। ফাতিমাহ তাকে আড়াল করে রাখেন। অতঃপর তিনি তাঁর কাপড় নিয়ে তা শরীরে পেচান…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 466 · Bengali · Sunnah.com
। ক্বায়স ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলে আমরা তাঁর গোসলের পানি রাখলাম এবং তিনি গোসল করেন। অতঃপর আমি তাঁর জন্য একটি রঙ্গীন চাঁদর নিয়ে এলাম।…
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 467 · Bengali · Sunnah.com
। মাইমূনাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি কাপড় নিয়ে এলাম, তখন তিনি নাপাকির গোসল করছিলেন। তিনি সেটি ফেরত দেন এবং তাঁর শরীর থেকে পানি ঝাড়তে থাকেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 468 · Bengali · Sunnah.com
। সালমান আল-ফারিসী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর পরিধানের পশমী জুব্বা উল্টিয়ে তা দিয়ে তাঁর মুখমন্ডল মাসহ(মাসেহ) করেন।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 469 · Bengali · Sunnah.com
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন মুসলিম ব্যাক্তি উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করার পর তিনবার বলে (কালিমা শাহাদাত): আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই,…
Sunan Ibn Majah · 470 · Bengali · Sunnah.com
। উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন মুসলিম ব্যাক্তি উত্তমরূপে উযূ (ওজু/অজু/অযু) করার পর বলে (কালিমা শাহাদাত) "আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 471 · Bengali · Sunnah.com
। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন। আমরা একটি পিতলের পাত্রে তাঁর জন্য পানি পেশ করি। তিনি তা দিয়ে…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 472 · Bengali · Sunnah.com
। যায়নাব বিনতু জাহশ (রাঃ) বর্ণিত। তার পিতলের একটি পাত্র ছিল। তিনি বলেন, আমি তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর চুল আচড়াতাম।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 473 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতলের একটি পাত্রে উযূ (ওজু/অজু/অযু) করেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 474 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন, এমনকি তাঁর নাক ডাকতো। অতঃপর তিনি ঘুম থেকে উঠে সালাত আদায় করতেন এবং উযূ (ওজু/অজু/অযু) করতেন না। আত-তানাফিসী (রহঃ) বলেন, ওয়াক্বী…
Sunan Ibn Majah · 475 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, এমনকি তাঁর নাক ডাকতো। অতঃপর তিনি উঠে সালাত আদায় করতেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 476 · Bengali · Sunnah.com
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ ঘুম ছিল বসা অবস্থায়।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 477 · Bengali · Sunnah.com
। আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ চোখ হল পশ্চাঁদদ্বারের বন্ধনস্বরূপ। অতএব যে ব্যাক্তি ঘুমায় সে যেন উযূ (ওজু/অজু/অযু) করে (যদি সালাত আদায় করতে চায়)।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 478 · Bengali · Sunnah.com
। সাফওয়ান ইবনু আসসাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নাপাকির গোসল ব্যতীত তিন দিন পর্যন্ত মোজা না খোলার নির্দেশ দিয়েছেন, পায়খানা, পেশাব হলেও এবং ঘুমালেও।
Hasan — Sunnah.com