Sunan Ibn Majah · 391 · Bengali · Sunnah.com
। সাফ্ওয়ান ইবনু আসসাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ও বাড়িতে থাকাকালে আমি তাঁর উযূ (ওজু/অজু/অযু)র পানি ঢেলে দিয়েছি।
Da'if — Sunnah.com
Read something that stays with you.
The fourth Sunan — purification, prayer, fasting and daily life.
Readings 391–420 of 4,345
Page 14
Sunan Ibn Majah · 391 · Bengali · Sunnah.com
। সাফ্ওয়ান ইবনু আসসাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ও বাড়িতে থাকাকালে আমি তাঁর উযূ (ওজু/অজু/অযু)র পানি ঢেলে দিয়েছি।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 392 · Bengali · Sunnah.com
। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকাইয়াহ (রাঃ)-এর দাসী উম্মু আইয়্যাশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযূ (ওজু/অজু/অযু) করাতাম। আমি দাঁড়িয়ে পানি ঢালতাম (এবং তিনি বসে উযূ করতেন)।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 393 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ রাতের ঘুম থেকে জেগে তার হাত দু অথবা তিনবার না ধোয়া পর্যন্ত যেন পানির পাত্রে প্রবেশ না করায়। কেননা তোমাদের কেউ জানে…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 394 · Bengali · Sunnah.com
। সালিম তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ তার ঘুম থেকে জাগ্রত হয়ে তার হাত ধোয়ার পূর্বে যেন পানির পাত্রে প্রবেশ না করায়।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 395 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ ঘুম থেকে উঠে উযূ (ওজু/অজু/অযু) করার ইচ্ছা করলে সে যেন তার হাত ধোয়ার আগে তা তার উযূ (ওজু/অজু/অযু)র পানিতে প্রবেশ…
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 396 · Bengali · Sunnah.com
। আল-হারিস থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) পানি নিয়ে ডাকলেন। তিনি তার দু হাত পাত্রে ঢুকানোর পূর্বেই ধুয়ে নিলেন। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 397 · Bengali · Sunnah.com
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি উযূর সময় আল্লাহ্র নাম স্মরণ করেনি তার উযূ (ওজু/অজু/অযু) হয়নি।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 398 · Bengali · Sunnah.com
। সাঈদ ইবনু যায়দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিল্লাহ বলেনি তার উযূ হয়নি।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 399 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিল্লাহ বলেনি তার উযূ হয়নি।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 400 · Bengali · Sunnah.com
। সাহল ইবনু সা’দ আস-সাঈদী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার উযূ (ওজু/অজু/অযু) হয়নি তার সালাত হয়নি এবং যে ব্যাক্তি উযূর সময় বিসমিললাহ বলেনি তার উযূ হয়নি। ৪/৪০০ (১) আবূল হাসান…
Sunan Ibn Majah · 401 · Bengali · Sunnah.com
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করাকালে ডানদিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। একইভাবে তিনি মাথার চুল আঁচড়ানো ও জুতা পরিধানও ডান থেকে শুরু করা পছন্দ করতেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 402 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা উযূ (ওজু/অজু/অযু) করার সময় তোমাদের ডান থেকে শুরু করবে। ২/২০৪ (১) আবূল হাসান ইবনু সালামাহ, আবূ হাতিম ইয়াহ্ইয়া, ইবনু সালিহ…
Sunan Ibn Majah · 403 · Bengali · Sunnah.com
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজলা পানি দিয়ে কুলি করতেন ও নাক পরিষ্কার করতেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 404 · Bengali · Sunnah.com
। আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করলেন এবং এক আজলা পানি দিয়ে তিনবার কুলি করেন ও তিনবার নাক পরিষ্কার করেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 405 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ ইবনু ইয়াযীদ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে উযূ (ওজু/অজু/অযু)র পানি চান। আমি পানি নিয়ে তাঁর নিকট এলাম। তিনি এক আজলা পানি দিয়ে কুলি করলেন…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 406 · Bengali · Sunnah.com
। সালামাহ ইবনু ক্বায়স (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি যখন উযূ (ওজু/অজু/অযু) করবে তখন নাক ভালোভাবে পরিষ্কার করবে। আর যখন তুমি শৌচ করবে, তখন বেজোড় সংখ্যক ঢিলা…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 407 · Bengali · Sunnah.com
। লাক্বীত্ব ইবনু সাবরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে উযূ (ওজু/অজু/অযু) সম্পর্কে অবহিত করুন। তিনি বলেনঃ তুমি পরিপূর্ণরূপে উযূ করো এবং নাকের ভেতর উত্তমরূপে পানি পৌঁছাও। কিন্তু তুমি…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 408 · Bengali · Sunnah.com
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দু বা তিনবার পানি দিয়ে উত্তমরূপে নাক পরিষ্কার করো।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 409 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি উযূ (ওজু/অজু/অযু) করে, সে যেন উত্তমরূপে নাক পরিষ্কার করে এবং যে ব্যাক্তি শৌচ করে, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 410 · Bengali · Sunnah.com
। সাবিত ইবনু আবূ সাফিয়্যাহ আস-সুমালী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ জাফার (রহঃ)-কে জিজ্ঞেস করে বললাম, আমার নিকট জাবির ইবনু আবদুল্লাহ থেকে হাদীস বর্ণনা করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 411 · Bengali · Sunnah.com
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এক এক আজলা পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু)র এক একটি অঙ্গ ধৌত করতে দেখেছি।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 412 · Bengali · Sunnah.com
। উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাবূক অভিযানকালে উযূ (ওজু/অজু/অযু)র প্রতিটি অঙ্গ একবার করে ধৌত করতে দেখেছি।
Da'if — Sunnah.com
Sunan Ibn Majah · 413 · Bengali · Sunnah.com
। শাকীক ইবনু সালামাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ও আলী (রাঃ) কে তিনবার করে উযূর অঙ্গসমূহ ধৌত করতে দেখেছি এবং তারা দুজন বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযূ (ওজু/অজু/অযু) এরূপই…
Sunan Ibn Majah · 414 · Bengali · Sunnah.com
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি তিনবার করে উযূ (ওজু/অজু/অযু)র অংঙ্গসমূহ ধৌত করেন এবং বলেন যে, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর উযূ (ওজু/অজু/অযু)।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 415 · Bengali · Sunnah.com
। আয়িশাহ ও আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু)র অঙ্গগুলো তিনবার করে ধৌত করতেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 416 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উযূ (ওজু/অজু/অযু)র অঙ্গসমূহ তিন তিনবার করে ধৌত করতে দেখেছি এবং তিনি তাঁর মাথা একবার মাসহ(মাসেহ) করেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 417 · Bengali · Sunnah.com
। আবূ মালিক আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু)র অঙ্গগুলো তিন তিনবার করে ধৌত করতেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 418 · Bengali · Sunnah.com
। রুবাই বিনতু মুআব্বায ইবনু আফরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনবার করে উযূ (ওজু/অজু/অযু)র অঙ্গগুলো ধৌত করতেন।
Hasan — Sunnah.com