Sunan Ibn Majah · 3187 · Bengali · Sunnah.com
। ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কোন জীবন্ত প্রাণীকে চাঁদমারির লক্ষ্যবস্তু বানিও না।
Sahih — Sunnah.com
Read something that stays with you.
The fourth Sunan — purification, prayer, fasting and daily life.
Readings 3181–3210 of 4,345
Page 107
Sunan Ibn Majah · 3187 · Bengali · Sunnah.com
। ইবনে ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কোন জীবন্ত প্রাণীকে চাঁদমারির লক্ষ্যবস্তু বানিও না।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3188 · Bengali · Sunnah.com
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাণীকে চাঁদমারির লক্ষ্যবস্ত্ত বানিয়ে হত্যা করতে নিষেধ করেছেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3189 · Bengali · Sunnah.com
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ঠা ভক্ষণে অভ্যস্ত পশুর গোশত খেতে ও তার দুধ পান করতে নিষেধ করেছেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 3190 · Bengali · Sunnah.com
। আসমা বিনতে আবূ বাকর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একটি ঘোড়া যবেহ করে তার গোশত খেয়েছি।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3191 · Bengali · Sunnah.com
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, খায়বারের যুদ্ধকালে আমরা ঘোড়া ও বন্য গাধার গোশত খেয়েছি।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3192 · Bengali · Sunnah.com
। আবূ ইসহাক আশ-শায়বানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে আবূ আওফা (রাঃ) এর নিকট গৃহপালিত গাধার গোশত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, খায়বারের যুদ্ধকালে আমরা দুর্ভিক্ষে পতিত হই। আমরা নবী সাল্লাল্লাহু…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3193 · Bengali · Sunnah.com
। আল-মিকদাম ইবনে মাদীকারিব আল-কিন্দী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো জিনিস হারাম ঘোষণা করেন, তার মধ্যে গৃহপালিত গাধার কথাও উল্লেখ করেন।
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 3194 · Bengali · Sunnah.com
। বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পৃহপালিত গাধার কাঁচা গোশত ও রান্না করা গোশত সব ফেলে দেয়ার নির্দেশ দেন। পরবর্তী কালে তিনি আর তা (খাওয়ার )…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3195 · Bengali · Sunnah.com
। সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বারের যুদ্ধ করেছি। সন্ধ্যা হলে লোকেরা চুলায় আগুন ধরালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ তোমরা কী রান্না…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3196 · Bengali · Sunnah.com
। আনাস মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘোষক ঘোষণা করলেনঃ নিশ্চিতভাবে আল্লাহ ও তাঁর রাসূল তোমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কারণ তা নাপাক।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3197 · Bengali · Sunnah.com
। জাবির বিন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ঘোড়ার গোশত আহার করতাম। আমি (আতা) বললাম, খচ্চরের গোশত? তিনি বলেন, না।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3198 · Bengali · Sunnah.com
। খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত, খচ্চরের গোশত ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 3199 · Bengali · Sunnah.com
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গর্ভবতী পশুর পেটের বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তোমরা ইচ্ছা করলে তা খেতে পারো। কেননা তার মায়ের যবেহ…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3200 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ বিন মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর নিধনের নির্দেশ দেন,অতঃপর বলেনঃ লোকেদের কুকুরের কী প্রয়োজন? অতঃপর তিনি তাদের শিকারী কুকুর রাখার অনুমতি দেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3201 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ দেন, অতঃপর বলেনঃ লোকেদের কুকুরের কী প্রয়োজন? এরপর তিনি তাদের কৃষিক্ষেত ও বাগান পাহারায় নিয়োজিত কুকুর পোষার অনুমতি দেন। বুনদার…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3202 · Bengali · Sunnah.com
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ দেন।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3203 · Bengali · Sunnah.com
। সালিম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উচ্চ কণ্ঠে কুকুর নিধনের নির্দেশ দিতে শুনেছি। শিকারী কুকুর অথবা পশুপাল পাহারায় নিয়োজিত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর হত্যা…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3204 · Bengali · Sunnah.com
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কৃষিক্ষেত অথবা পশুপাল পাহারায় রত কুকুর ব্যতীত অন্যান্য কুকুর পোষে সে তার সৎকর্ম থেকে প্রতিদিন এক কীরাত পরিমাণ হ্রাস…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3205 · Bengali · Sunnah.com
। আবদুল্লাহ বিন মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুকুর যদি আল্লাহর সৃষ্ট প্রজাতিগুলোর অন্তর্ভুক্ত প্রজাতি না হতো তবে আমি তা নির্মূল করার নির্দেশ দিতাম। অতএব তোমরা এর মধ্যে…
Hasan — Sunnah.com
Sunan Ibn Majah · 3206 · Bengali · Sunnah.com
। সুফিয়ান ইবনে আবূ যুহাইর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি কুকুর পোষে এবং তা তার কৃষিক্ষেত বা মেষপাল পাহারায় প্রয়োজন হয় না, তার আমল…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3207 · Bengali · Sunnah.com
। আবূ সা‘লাবা আল-খুশানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আহলে কিতাবের (ইহূদী-খৃস্টান) এলাকায় বসবাস করি। আমরা কখনো তাদের পাত্রে আহার করি।…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3208 · Bengali · Sunnah.com
। আদী ইবনে হাতিম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করে বললাম, আমরা এই কুকুরের সাহায্যে শিকার ধরে থাকি। তিনি বলেন, তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নাম…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3209 · Bengali · Sunnah.com
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে অগ্নি উপাসকদের কুকুর ও পাখির ধৃত শিকার খেতে নিষেধ করা হয়েছে।
Da’if — Sunnah.com
Sunan Ibn Majah · 3210 · Bengali · Sunnah.com
। আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঘোর কালো কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তা শয়তান।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3211 · Bengali · Sunnah.com
। আবূ ছালাবা আল-খুশানী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার ধনুকের সাহায্যে ধৃত শিকার খাও।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3212 · Bengali · Sunnah.com
। আদী ইবনে হাতেম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা তীরন্দাজ সম্প্রদায়। তিনি বলেনঃ তুমি তীর নিক্ষেপ করলে এবং তা শিকারে বিদ্ধ হলে তা খাও।
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3213 · Bengali · Sunnah.com
। আদী ইবনে হাতেম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করি, অতঃপর তা এক রাত পর্যন্ত নিখোঁজ থাকে। তিনি বলেনঃ তুমি শিকারের সাথে তোমার তীর…
Sahih — Sunnah.com
Sunan Ibn Majah · 3214 · Bengali · Sunnah.com
। আদী ইবনে হাতেম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পালক ও সূক্ষ্মাগ্রবিহীন তীরের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেনঃ তীরের অগ্রভাগের আঘাতে যে শিকার ধরতে পারো তা…
Sahih — Sunnah.com