Sunan Abi Dawud · 3210 · Bengali · Sunnah.com
। আবূ মারহাব (রহঃ) সূত্রে বর্ণিত। ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রাঃ)-ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরে নেমেছিলেন। আমি যেন তাদের চারজনকে এখনো প্রত্যক্ষ করছি।
Sahih — Sunnah.com
Read something that stays with you.
A Sunan collection strong on worship, transactions and everyday conduct.
Readings 3211–3240 of 5,276
Page 108
Sunan Abi Dawud · 3210 · Bengali · Sunnah.com
। আবূ মারহাব (রহঃ) সূত্রে বর্ণিত। ‘আব্দুর রাহমান ইবনু আওফ (রাঃ)-ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কবরে নেমেছিলেন। আমি যেন তাদের চারজনকে এখনো প্রত্যক্ষ করছি।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3211 · Bengali · Sunnah.com
। আবূ ইসহাক (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আল-হারিস (রাঃ) তার মৃত্যুর পূর্বে ওয়াসিয়াত করেন যে, ‘আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ (রাঃ) যেন তার জানাযা সালাত পড়ান। সুতরাং তিনি তার জানাযা পড়ালেন। অতঃপর তিনি তাকে পায়ের…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3212 · Bengali · Sunnah.com
। আল-বারা‘আ ইবনু আযিব (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আনসারদের এক ব্যক্তির জানাযা পড়ার জন্য বের হলাম। ‘আমরা সেখানে পৌঁছে দেখি, তখনো কবর খনন শেষ হয়নি। নবী সাল্লাল্লাহু…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3213 · Bengali · Sunnah.com
। ইবনু ‘উমার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে লাশ রাখার সময় বলতেনঃ ‘‘আল্লাহর নামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তারীকার উপর রাখা হলো।’’
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3214 · Bengali · Sunnah.com
। আলী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, আপনার পথভ্রষ্ট বৃদ্ধ চাচা আবূ তালিব মৃত্যুবরণ করেছে। তিনি বললেনঃ যাও এবং তোমার পিতাকে দাফন করে আসো। আমার কাছে ফিরে…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3215 · Bengali · Sunnah.com
। হিশাম ইবনু ‘আমির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন আনসাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, ‘আমরা আহত এবং ক্লান্ত। আমাদেরকে এখন কি করতে বলেন? তিনি বললেনঃ কবর প্রশস্ত করে…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3216 · Bengali · Sunnah.com
। হুমাইদ ইবনু হিলাল (রহঃ) থেকে একই সনদে একই অর্থবোধক হাদীস বর্ণিত। এতে আরো রয়েছেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবর খনন গভীর করবে।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3217 · Bengali · Sunnah.com
। সা‘দ ইবনু হিশাম ইবনু ‘আমির (রহঃ) থেকে এ সনদে একই হাদীস বর্ণিত হয়েছে।
Sunan Abi Dawud · 3218 · Bengali · Sunnah.com
। আবু হাইয়ায আল-আসাদী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আলী (রাঃ) আমাকে পাঠালেন এবং বললেন, আমি কি তোমাকে এমন কাজে প্রেরণ করবো যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন? তা হলোঃ আমি…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3219 · Bengali · Sunnah.com
। ‘আমর ইবনুল হারিস (রহঃ) সূত্রে বর্ণিত। আবূ আলী আল-হামদানী (রহঃ) তাকে এ হাদীসটি জানান। তিনি বলেছেন, ‘আমরা ফাদালাহ ইবনু উবাই (রাঃ)-এর সাথে রোম দেশের রূযিস নামক স্থানে ছিলাম। আমাদের এক ব্যক্তি এখানে মৃত্যু…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3220 · Bengali · Sunnah.com
। আল-কাসিম সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বললাম, ফুফু! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দু’ সাথীর কবর খুলে আমাকে একটু দেখান। তিনি তিনটি কবরই আমাকে (পর্দা) খুলে দেখালেন।…
Da'if — Sunnah.com
Sunan Abi Dawud · 3221 · Bengali · Sunnah.com
। উসমান ইবনু আফফান (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতের দাফন শেষ করে সেখানে দাঁড়িয়ে বলতেনঃ তোমাদের ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং সে যেন প্রতিষ্ঠিত থাকে সেজন্য দু‘আ…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3222 · Bengali · Sunnah.com
। আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামে কোনো বলিদান নেই। ‘আব্দুর রাযযাক (রহঃ) বলেন, জাহিলী যুগে লোকেরা কবরের কাছে গরু ছাগল বলি দিতো।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3223 · Bengali · Sunnah.com
। উকবাহ ইবনু ‘আমির (রাঃ) সূত্রে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা থেকে বেরিয়ে উহুদের শহীদদের কবরের নিকট গিয়ে মৃতের জন্য জানাযার নিয়মে সালাত আদায় করে ফিরে আসলেন।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3224 · Bengali · Sunnah.com
। ইয়াযীদ ইবনু আবূ হাবীব (রহঃ) থেকে এ সনদেও একই হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট বছর পর উহুদ যুদ্ধের শহীদদের জন্য জানাযা পড়েছেন জীবিত ও মৃতের দু‘আ করার অনুরূপ।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3225 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবরের উপর বসতে, তাতে চুনকাম করতে এবং তার উপর কিছু নির্মাণ করতে নিষেধ করতে শুনেছি।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3226 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) সূত্রে এ সনদেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। বর্ণনাকারী উসমানের বর্ণনায় রয়েছেঃ এতে অতিরিক্ত কিছু যোগ করতে নিষেধ করেছেন। সুলাইমান ইবনু মূসার বর্ণনায় রয়েছেঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর লিখতে নিষেধ…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3227 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করুন। তারা তাদের নবীদের কবরসমূহ সিজদার স্থানে (মসজিদে) পরিণত করেছে।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3228 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যদি আগুনের ফুলকির উপর বসে এবং তাতে তার পরিধেয় বস্ত্র পুড়ে ঐ আগুন তার শরীরের চামড়া পর্যন্ত পৌঁছে যায়…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3229 · Bengali · Sunnah.com
। আবূ মারসাদ আল-গানবী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3230 · Bengali · Sunnah.com
। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুক্তদাস বাশীর (রাঃ) সূত্রে বর্ণিত। জাহিলী যুগে তার নাম ছিলো জাহম ইবনু মা‘বাদ। তিনি হিজরাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে চলে আসলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ…
Hasan — Sunnah.com
Sunan Abi Dawud · 3231 · Bengali · Sunnah.com
। আনাস (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, অতঃপর তার সাথীরা সেখান থেকে চলে যেতে থাকে, তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায়।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3232 · Bengali · Sunnah.com
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমার পিতার সাথে (একই কবরে) অন্য এক লোককে দাফন করা হয়েছিল। তাই আমি তার লাশ অন্যত্র সরিয়ে নেয়ার ইচ্ছা করলাম। অতঃপর ছয় মাস পর আমি পিতার লাশ…
Sahih in chain — Sunnah.com
Sunan Abi Dawud · 3233 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে দিয়ে লোকেরা একটি লাশ নিয়ো যাওয়ার সময় মৃতের উত্তম প্রশংসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ (জান্নাত) ওয়াজিব হয়ে গেছে।…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3234 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মায়ের কবরের নিকট এসে কাঁদলেন এবং তাঁর সাথীরাও কাঁদলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি আমার মহান প্রভুর নিকট…
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3235 · Bengali · Sunnah.com
। বুরাইদাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে কবর যিয়ারাত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তা যিয়ারাত করতে পারো। কেননা কবর যিয়ারাতের মধ্যে (শিক্ষা গ্রহণের) সুযোগ আছে।
Sahih — Sunnah.com
Sunan Abi Dawud · 3236 · Bengali · Sunnah.com
। ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারাতকারী মহিলাদের অভিসম্পাত করেছেন। যারা কবরের উপর মাসজিদ নির্মাণ করে এবং কবরে বাতি জ্বালায় তাদেরকেও অভিসম্পাত করেছেন।
Da'if — Sunnah.com
Sunan Abi Dawud · 3237 · Bengali · Sunnah.com
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারাত করতে গিয়ে বললেনঃ ‘‘হে মুত্যুবাসিন্দা মু‘মিনগণ! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ ‘আমরাও তোমাদের সাথে অচিরেই মিলিত হবো।’’
Sahih — Sunnah.com